টিকটকের কাছে ৯৫ লাখ ডলার ক্ষতিপূরণ দাবি

২৫ আগষ্ট, ২০২০ ১২:০৯  
সহযোগী প্রতিষ্ঠান জিংয়ের অডিও ব্যবহারের দায়ে ক্ষুদ্র ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের বিরুদ্ধে মামলা করছে ভিএনজি করপোরেশন। অনুমতি ছাড়াই টিকটকের বেশ কিছু ভিডিওতে জিংয়ের গান ব্যবহার করায় টিকটকের কাছে ৯৫ লাখ ডলার ক্ষতিপূরণ দাবি করেছে প্রতিষ্ঠানটি। একইসঙ্গে টিকটকে জিংয়ের মিউজিক ব্যবহার বন্ধেরও দাবি জানিয়ে স্থানীয় হো চি মিন সিটির আদালতে মামলা করেছে ভিয়েতনামের এই প্রযুক্তি প্রতিষ্ঠান। আদালতের নথিতে, “২২১ বিলিয়ন ডং ক্ষতিপূরণ দাবি করে টিকটক অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইট উভয় প্ল্যাটফর্ম থেকেই জিংয়ের সব মিউজিক সরানোর অনুরোধ” করা হয়েছে। মামলার বিষয়ে তাৎক্ষণিক মন্তব্য করতে রাজি হয়নি টিকটক এবং ভিএনজি কোনো প্রতিষ্ঠানই।